পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। প্রকল্পগুলো পেতে ধৈর্য ধরতে হবে। সরকারের কাজ করার ক্ষমতা আছে। ক্ষমতা আছে বলেই আমরা বড় বড় প্রকল্প নিতে পারতেছি।
বৃহস্পতিবার দুপুরে তিনি টাঙ্গাইলের ভ‚ঞাপুর ও কালিহাতী উপজেলা বেশ কয়েকটি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে গরিলাবাড়ী ঘাটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আগের সরকারের আমলে কোন কাজ হয়নি। বাংলাদেশের সকল উন্নয়নমূলক কাজ হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ তথা শেখ হাসিনা সরকারের আমলে। এজন্যই আমাদের সাহস আছে আপনাদের দাবি পূরণের। কারণ আমাদের সরকারের সে অর্থনৈতিক ক্ষমতা আছে। প্রতিমন্ত্রী আরও বলেন, একেকটি নদীর একেকটি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এবছর যেখানে চর আছে পরের বছর দেখবেন সেখানে চর নেই, নদীর এই পরিবর্তনগুলো অনুধাবন করতে আমাদের সময় লাগে। সেজন্য কারিগরি দায়িত্বে যারা আছেন তাদের সহায়তা নিতে হয়। তড়িঘড়ি করতে গেলে দেখবেন কাজ হয় নি¤œ মানের, পরে আপনারাই আমাদের বলবেন। আমরা নি¤œ মানের কাজ চাই না তাই সময়ের প্রয়োজন।
তিনি বলেন, যমুনা ভাঙন প্রতিরোধে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে টাঙ্গাইলের ভুঞাপুর, কালিহাতি ও সদর উপজেলা ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। নদীর গতিপথ পর্যবেক্ষণ করে ভাঙন প্রতিরোধে কাজ করতে হয়। যে কারনে কাজ করতে একটু সময় লাগে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট
মনির, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক
ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমুখ।